ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন ও পলকের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।


দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলামের আবেদনের পর আদালত এই নিষেধাজ্ঞা দেন।জাকির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২১ জানুয়ারি মামলা করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়।


অন্যদিকে, আরিফা জেসমিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ১২ ডিসেম্বর দুদকের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।


ads
ads
ads

Our Facebook Page

↑